পর্ব ৪: “আমি ভালো আছি—but only on social media”
পর্ব ৪: “আমি ভালো আছি—but only on social media” — ডিজিটাল সত্তা ও বাস্তব জীবনের বিচ্ছিন্নতা নিয়ে অদিতির দ্বৈতজীবন লিখেছেন: রথীন ঘোষ, ক্লিনিকাল সাইকোথেরাপিস্ট ও কাউন্সেলর (বাস্তব কেসের উপর ভিত্তি করে রচিত, নাম পরিবর্তিত) "ফেসবুকে হ্যাপি, ইনস্টাগ্রামে স্মাইলিং... অথচ ভেতরে আমি কাঁদছি।" এই একটি লাইন দিয়েই অদিতি তাঁর প্রথম সেশন শুরু করেছিলেন। স্মার্টফোন হাতে রাখা, চোখে ক্লান্তি, ঠোঁটে ফিকে হাসি। অদিতির বয়স ৩২। বহুজাতিক কোম্পানিতে মিডিয়া কনসালটেন্ট। অফিসে তাঁকে সবাই চিনে "এনার্জি বম্ব" বলে—যেকোনো কাজে একশো শতাংশ উজাড় করে দেন। তবে নিজের জীবনে, নিজের ঘরে, নিজের মনে—সবচেয়ে ফাঁকা তিনি নিজেই। ১. ডিজিটাল মুখোশ: হ্যাশট্যাগ হ্যাপিনেস “স্যার, আমার ছবি দেখে সবাই ভাবে আমি একদম ঠিক আছি। ওরা দেখে না রাত ৩টেয় আমি বালিশ ভিজিয়ে ফেলি, দেখেও না আমার ফোনের গ্যালারিতে রয়েছে অসংখ্য মোছা-না-হওয়া ব্রেকআপ চ্যাট। আমি ভাবি—নিজেকে না হয় ভুলিয়ে রাখি একটা পোস্ট দিয়ে: #blessedlife।” এই পরিস্থিতিকে মনস্তত্ত্বে বলা হয় “Digital Self vs. True Self Dissociation”। অদিতি নিজের আসল কষ্টগুলোকে স...