দাম্পত্য
দাম্পত্য – রথীন ঘোষ আমার মনে হয় এই জগৎ সংসারে পবিত্র একটা সম্পর্ক হল স্বামী ও স্ত্রী , যেখানে সৃষ্টির বীজ লুকায়িত । এই সম্পর্ক এত পবিত্র ও দৃঢ় যে একবার জোড়া লাগলে তা আর ভাংতে পারে না । কিন্তু তাও দেখা যায় আজকাল বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেরেই চলেছে । আমার মনে হয় এই সম্পর্ক গুলো ঠিক মত জোড়া লাগেনি তাই বাঁধন আলগা হয়ে যায় , জোড়া লাগলে তো ভাঙার প্রশ্ন । অনেক সময় প্রশ্ন ওঠে একজন পুরষের জীবনে কে বেশী আপন মা না বউ , আমি মনে করি দুটো সম্পর্ক একে অপরের সহায়ক । অনেকে বলে থাকেন , বউ মরলে বউ পাবি মা মরলে মা পাবি না । আসলে এই পুরুষ তান্ত্রিক সমাজে , প্রায় আমাদের সকলের এটাই মনের কথা । কিন্তু আমরা ভুলে যাই বউ টাও কারও মা হয়েছে বা হবে , আর মা ও হল কারও বউ । অর্থাৎ এই যুক্তিটা খুবই ছেদো যুক্তি ও আপেক্ষিকতার দোষে দুষ্ট । এব্যাপারে আমার একটা খুব সহজ ও সরল যুক্তি আছে , আপনারাও নিশ্চয়ই একমত হবেন । বিভিন্ন সম্পর্ক গুলোর মধ্যে মানুষ এক মাত্র তার স্ত্রী বা পুরুষের সঙ্গেই উলঙ্গ বা পকৃতিগত অবস্থাতে মিলিত হতে পারে । একটা ব্যাপার লক্ষনীয় স্ত্রী পুরুষ যদি তারা নিজেদের মধ্যে সব ব্যাপারে পুরোপুরি উলঙ্গ ...